১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শহীদ জিয়া শুধু বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশের নেতা ছিলেন : হেনা

spot_img

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে দেশে কোনো অনিয়ম, দুর্নীতি, লুটপাট, রাহাজানি, ধর্ষণ কিংবা চাঁদাবাজি ছিল না। নিজের জীবন বাজি রেখে তিনি বাংলাদেশকে একটি নিরাপদ ও বসবাসযোগ্য রাষ্ট্রে পরিণত করেছিলেন।
তিনি বলেন, শহীদ জিয়া একজন সৎ ও দেশপ্রেমিক শাসক হিসেবে রাষ্ট্র পরিচালনা করেছেন। এ কারণেই রাষ্ট্র শোষণকারীরা ঐক্যবদ্ধ হয়ে তাঁকে হত্যা করেছে। কর্মগুণে তিনি শুধু বাংলাদেশের নয়, এশিয়া মহাদেশের মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে আছেন এবং কিয়ামত পর্যন্ত স্মরণীয় হয়ে থাকবেন।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়ন বিএনপির আয়োজনে গোহাইল বন্দরে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলী আজগর তালুকদার হেনা আরও বলেন, শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে জাতীয়তাবাদের কোটি সৈনিক আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তিনি বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আসনের বিকল্প প্রার্থী মোর্শেদ মিল্টনকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
গোহাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শহীদ জিয়ার কর্মময় জীবনের ওপর প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সংসদ সদস্য প্রার্থী মোর্শেদ মিল্টন।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলী হায়দার তোতা, বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, শাজাহানপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন ও আবু শাহিন সানি।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সোহেল আরমান রাজু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুল ইসলাম, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র, মহিলা দলের সভানেত্রী কোহিনুর আক্তার, গোহাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাছুদুর রহমান মিঠু, ধানের শীষের চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মতিন কাজী, মহিলা দল নেত্রী তানিয়া আক্তার জেমিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ছোটন। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ