২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে অর্থ প্রতারণা মামলায় জামায়াত নেতা আটক

spot_img

এন.এস সুজন:

বগুড়া  শাজাহানপুরে প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জামায়াত নেতা আলহাজ্ব মো. আবু বক্কর সিদ্দিক (৫৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার বনানী বাজার এলাকা থেকে কৈগাড়ি পুলিশ ফাঁড়ির এএসআই মাসুদ রানা তাকে আটক করেন।

গ্রেফতারকৃত আবু বক্কর সিদ্দিক শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ (বি-ব্লক) এলাকার মৃত কচিমউদ্দিনের ছেলে। তিনি জামায়াতে ইসলামী আড়িয়া ইউনিয়নের রুকন এবং খরনা ঈদগাহ জামে মসজিদের ইমাম হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এক এজিএমের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। চলমান চারটি মামলার মধ্যে সি.আর ২৬১৩/২৫ ও সি.আর ২৬১৪/২৫ মামলায় সম্প্রতি আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে।

আড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী’র সেক্রেটারি এম এ হাদি ফিরোজ সংবাদ বুলেটিনকে বলেন, এটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ মামলা। তিনি সেখানে কর্মরত ছিলেন, ব্যক্তিগতভাবে দায় আরোপ করা ঠিক নয়।

কৈগাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোস্তাফিজুর রহমান দুলাল সংবাদ বুলেটিনকে জানান, গ্রেফতারকৃত আবু বক্কর সিদ্দিককে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ