১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে আওয়ামী লীগ নেতার ভাই অস্ত্রসহ ১১ মামলার আসামি গ্রেফতার

spot_img

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে অস্ত্র, মাদক ও চুরিসহ ১১ মামলার আসামি ও মাঝিড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ওমর ফারুকের ছোট ভাই সুলতান আহমেদ (৪১) নামে একজনকে গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার রাত ৩টায় উপজেলার বনানী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ সুলতান আহমেদ (৪১) উপজেলার মাঝিড়া ইউনিয়নের ডোমন পুকুর দেওয়ান পাড়ার মৃত আব্দুর রশিদ এর ছেলে।

এলাকাবাসী জানান, সুলতান আহমেদ দীর্ঘদিন ধরে মাদকের সেবন ও এলাকায় বিক্রির করে। তাঁর বড় ভাই ওমর ফারুক স্বেচ্ছাসেবক লীগ নেতা হওয়ার কারণে সেই সুযোগে চুরি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধ করে। কেউ কিছু বললে হুমকি ধামকি দিতো। তার কারনে এলাকার ছাত্র ও যুবসমাজ ধ্বংসের পথে। সুলতানের সর্বোচ্চ শাস্তিরও দাবি করেন এলাকাবাসী।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম জানান, সুলতান আহমেদকে উপজেলার বনানী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি, মাদকদ্রব্য চারটি ও চুরির তিনটি মামলা রয়েছে। তাকে আইনী ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ