১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে আলু বীজ সংকটে ডিলারদের সংবাদ সম্মেলন

spot_img

বগুড়া শাজাহানপুরের কৃত্রিম আলুর  বীজ সংকট সৃষ্টি করে ডিলারদের বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন উপজেলার আলু বীজ ডিলাররা।

মঙ্গলবার( ১৯ নভেম্বর) বিকাল ৩.০০ ঘটিকায় শাজাহানপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।

লিখিত সংবাদ সম্মেলনে বলেন,গত ১৮ নভেম্বর সোমবার নয়মাইল বন্দরে বহিরাগত কিছু কৃষক আলু বীজ ডিলারদেরকে অসাধু ব্যবসায়ী উল্লেখ করে কৃত্রিম বীজ সংকট সৃষ্টি করে সিন্ডিকেটের মাধ্যমে চড়া মূল্যে আলু বীজ বিক্রির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রণোদিত। প্রকৃত সত্য হলো, শাজাহানপুর উপজেলায় এ বছর আলু বীজের চাহিদা ২২ হাজার ৫২৩ মেট্রিক টন। কিন্তু ব্রাক থেকে বরাদ্দ পাওয়া গেছে ৪৫০ মেট্রিকটন। কিষাণ বোটানিক্স লিমিঃ থেকে ১৬৫ মেট্রিক টন। বিএডিসি থেকে ১০০ মেট্রিক টন পাওয়া গেছে। যা চাহিদার তুলনায় খুবই নগন্য। কিন্তু কৃষকের মাঝে ব্রাকের আলু বীজের চাহিদা বেশি। অথচ গত অক্টোবর মাসে ব্রাকের সমস্ত বীজ রিট্রেইলার এবং কৃষকদের মাঝে বুকিংয়ের মাধ্যমে বিক্রি করা হয়েছে। এমতাবস্থায় কিছু কৃষক ব্রাকের বীজ না পাওয়ায় তারা মিথ্যা অভিযোগে ডিলারদের নামে আন্দোলন করছেন। এতে করে ডিলারদের সামাজিক ভাবে ব্যবসায়িক সম্মানহানী হয়েছে।

এমত অবস্থায় সরেজমিন তদন্ত সাপেক্ষে আপনাদের লিখনীর মাধ্যমে সংশ্লীষ্ট প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট সুদৃষ্টি কামনায় আকুল আবেদন জানাচ্ছি।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ