৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে এফপিএল-৭ টুর্নামেন্টের ফাইনালে ক্রিকেট কিংস চ্যাম্পিয়ন

spot_img

বগুড়ার শাজাহানপুরে ফুলতলা সমাজ উন্নয়ন সমিতির উদ্যোগে এফপিএল-৭ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার সাজাপুর ফকিরপাড়া চাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ক্রিকেট কিংস দল ৫ রানের ব্যবধানে ডিটিবি টাইগার্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় প্রথমে ব্যাট করে ক্রিকেট কিংস নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ৮১ রান সংগ্রহ করে। জবাবে ডিটিবি টাইগার্স ৭ উইকেট হারিয়ে ৬৭ রান করতে সক্ষম হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।

ফুলতলা সমাজ উন্নয়ন সমিতির সভাপতি আব্দুল আলিম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, সহ-সভাপতি মুঞ্জুর কাদের মন্টু, দপ্তর সম্পাদক মাশফিকুর রহমান মামুন, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাউয়ূমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, চারটি দলের অংশগ্রহণে গত ১৬ ডিসেম্বর থেকে এ টুর্নামেন্টের খেলা শুরু হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ