২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বগুড়া-৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

spot_img

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী মোরশেদ মিল্টনের পক্ষে ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনার লক্ষ্যে শাজাহানপুর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক সংসদ সদস্য মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, মোঃ আলী আজগর তালুকদার হেনা, মোঃ জয়নাল আবেদীন চাঁন ও মোঃ আলী হায়দার তোতা।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক করা হয়েছে উপজেলা বিএনপির সভাপতি মোঃ এনামুল হক শাহীন এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান বিদ্যুৎ।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল হাকিম মন্ডল ও বজলুল রহমান নিলু, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ আবুল বাশার, জেলা যুবদলের সাবেক সভাপতি খাদেমুল ইসলাম, ছাত্রদল নেতা হাবিবুর রশিদ সন্ধানসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া ইয়ুথ ক্যাম্পেইনার হিসেবে দায়িত্ব পালন করবেন ছাত্রদলের এম আর হাসান পলাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু শাহীন সানিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদেরও ইয়ুথ ক্যাম্পেইনে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, বিএনপির মনোনীত প্রার্থী মোরশেদ মিল্টনের স্বাক্ষরিত এ নির্বাচন পরিচালনা কমিটিতে প্রাথমিকভাবে ত্যাগী ও অভিজ্ঞ নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কমিটি নির্বাচনী প্রচারণা, তৃণমূল পর্যায়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

নেতৃবৃন্দ বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ