১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রক্তাক্ত অক্টোবর স্মরণে জামায়াতের বিক্ষোভ : শহীদদের আত্মার মাগফিরাতে দোয়া

spot_img

 

বগুড়ার শাজাহানপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে রক্তাক্ত ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে এক বিক্ষোভ মিছিল, সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে বিক্ষোভ  শুরু হয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ শেষে মাঝিরা বন্দরে গিয়ে শেষ হয়।

সমাবেশে উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম, আলহাজ্ব আব্দুল লতিফ প্রামাণিক, উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ মোকলেছুর রহমান মুকুল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তারেকুল ইসলাম তারেক, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মোমিন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি প্রভাষক মাওলানা কাওসার আলী, উপজেলা অফিস সেক্রেটারি অধ্যাপক গাজীউর রহমান, উপজেলা মিডিয়া বিভাগের সভাপতি ও শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার আতিকুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আনোয়ারুজ্জামান আনোয়ার, মাওলানা আব্দুর রশিদ, মাওলানা আব্দুর রউফ খাঁন, উপজেলা মজলিশে শূরা সদস্য আব্দুস সাত্তার, মাওলানা ফজলুর রহমান এবং শাজাহানপুর পূর্ব শিবিরের সভাপতি সাকিরুল ইসলাম।

এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
পরে নিহতদের আত্মার মাগফিরাত, দেশের শান্তি ও স্থিতিশীলতা এবং ইসলামি আন্দোলনের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি গোলাম রব্বানী তার বক্তব্য বলেন,রক্তাক্ত ২৮ অক্টোবর বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কিত দিন। এই দিনের শহীদদের রক্ত বৃথা যাবে না। ইনশাআল্লাহ, শহীদদের আদর্শ ও ত্যাগের পথ অনুসরণ করে আমরা সত্য ও ন্যায়ের সংগ্রাম অব্যাহত রাখব।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ