২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে তেলের পাম্পে অভিযান, লাইসেন্স-হেলমেট ছাড়া তেল না দিতে নির্দেশ

spot_img

জ্বালানি সংকটের আশঙ্কার মধ্যে বগুড়ার শাজাহানপুর উপজেলায় তেলের পাম্পগুলোতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এতে মজুদ ও তেল বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে পরিচালিত এ অভিযানে ড্রাইভিং লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের কাছে তেল বিক্রি না করার জন্য পাম্প কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়। একইসঙ্গে অবৈধভাবে তেল মজুদ না করার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি। তিনি বলেন, জনস্বার্থে নিয়ম-নীতি মেনে জ্বালানি তেল বিক্রি নিশ্চিত করতে প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে। কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রশাসনের এ ধরনের উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ