১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে নবাগত ওসিকে কমিউনিটি পুলিশিং কমিটির ফুলেল শুভেচ্ছা

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ বুধবার (১০ ডিসেম্বর) রাতে থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ জাফর আলমঙ্গীর, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, উপদেষ্টা আব্দুল হালিম দুদু, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ এমরান হোসেন, সদস্য ও মাঝিড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন আলম, থানার সেকেন্ড অফিসার জাররা সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাতে ফোরামের নেতারা শাজাহানপুর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় রাখতে নবাগত ওসির সহযোগিতা কামনা করেন। ওসি তৌহিদুল ইসলাম আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ