২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে বিদ্যুৎস্পৃষ্টে তামিম গ্রুপের ইলেকট্রিশিয়ানের মৃত্যু

spot_img

বগুড়ার শাজাহানপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাকিবুল (২০) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। তিনি তামিম গ্রুপ কোম্পানিতে ঠিকাদারী প্রতিষ্ঠান গুরু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ ওয়েলিং কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সুজাবাদ দহপাড়া এলাকায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন সাকিবুল। পরে প্রতিষ্ঠানের কর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে বনানী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাকিবুল উপজেলার সুজাবাদ দহপাড়া এলাকার মো. মঞ্জু মিয়ার ছেলে।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিক ইকবাল সংবাদ বুলেটিনকে জানান, নিহতের মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ