২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেকারিতে জরিমানা

spot_img

ভোক্তার অধিকার সংরক্ষণে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিরা বাজারে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি।

সোমবার (২৭ অক্টোবর) পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার আইনে আসিফ বেকারির স্বত্বাধিকারী সঞ্জু মিয়াকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের এ রায়ে ক্রেতারা স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, “এমন অভিযান নিয়মিত হলে ভেজাল ও নিম্নমানের খাদ্য বিক্রি কমে আসবে, নিরাপদ খাদ্যের অধিকার নিশ্চিত হবে।”

উল্লেখ্য, গত শনিবার এক ক্রেতা আসিফ বেকারি থেকে “হ্যাটট্রিক” ব্র্যান্ডের জন্মদিনের কেক কিনে খাওয়ার পর সপরিবারে অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি সংবাদ বুলেটিনকে বলেন, ভোক্তাদের স্বার্থে এ ধরনের মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ