৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে মায়ের সঙ্গে অভিমান, গলায় ফাঁস দিয়ে কিশোরের মৃত্যু

spot_img

বগুড়ার শাজাহানপুরে মায়ের সঙ্গে অভিমান করে পারভেজ আহমেদ পিয়াস (১৪) নামে এক কিশোরের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আমরুল ইউনিয়নের ডেমাজানি রাজভর পাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় পিয়াসের সঙ্গে তার মায়ের কথা কাটাকাটি হয়। এর জের ধরে বৃহস্পতিবার বিকেলে এক শিশু প্রথমে ঘরের ভেতরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আশিক ইকবাল জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় কোনো অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ