২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে  শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লী’লতাহা’নির অভিযোগ

spot_img

বগুড়ার শাজাহানপুরে নিজ শিক্ষকেরবিরুদ্ধে এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে খোট্টাপাড়া ইউনিয়নের জালশুকা উত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ে। অভিযোগের মুখে অভিযুক্ত শিক্ষক গা ঢাকা দিয়েছেন।

বিদ্যালয় ও পরিবার সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই ক্লাস চলাকালীন সময় সহকারী শিক্ষক (কৃষি) জোবায়ের হোসেন অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানি করেন। অভিযোগ ধামাচাপা দিতে প্রধান শিক্ষকের সঙ্গে আর্থিক লেনদেনের খবর ছড়িয়ে পড়লে রবিবার স্থানীয়রা বিদ্যালয়ের সামনে বিক্ষোভের প্রস্তুতি নেয়। তবে অভিযুক্ত শিক্ষক উপস্থিত না থাকায় বিক্ষোভ হয়নি।

স্থানীয়রা বলেন, ভুক্তভোগী ছাত্রী দরিদ্র পরিবারের মেয়ে। প্রধান শিক্ষকের মাধ্যমে পরিবারকে ম্যানেজের চেষ্টা চলছে। এমনকি অভিযুক্ত শিক্ষক অর্থও দিয়েছেন বলে দাবি তাদের।

ভুক্তভোগী ছাত্রী বিদ্যালয়ে না আসায় বাড়িতে গিয়ে কথা বলার চেষ্টা করা হলে পরিবারের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি। তবে মেয়েটির মা বলেন, ঘটনা সত্য। স্কুল চলাকালীন সময়ে যা হওয়ার হয়ে গেছে। শিক্ষকের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইস্তিয়াক আহম্মেদ মুঠোফোনে বলেন, অভিযোগের তদন্তে শিক্ষক ও ম্যানেজিং কমিটি মিলে কমিটি করা হয়েছে। প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে। সহকারী শিক্ষক ছুটিতে আছেন। অর্থ লেনদেনের অভিযোগ মিথ্যা।

ম্যানেজিং কমিটির সভাপতি কবির হোসেন বলেন, ঘটনা সত্য হলে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত শিক্ষক জোবায়ের হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ