২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

শাজাহানপুর উপজেলা বিএনপির নেতা আজিজুর রহমান বিদ্যুৎ অসুস্থ, ঢাকায় নেওয়ার প্রস্তুতি

spot_img

বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান বিদ্যুৎ হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার (গতকাল) রাত আনুমানিক ২টার দিকে তিনি অসুস্থবোধ করলে তাকে তাৎক্ষণিকভাবে বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে তিনি চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলমান রয়েছে বলে জানা গেছে।

রোববার (২১ ডিসেম্বর ) রাত ১০ টার দিকে আজিজুর রহমান বিদ্যুৎ তার ভেরিফায়েড প্রোফাইল থেকে বিষয়টি নিশ্চিত করে সকলের কাছে দোয়া কামনা করেছেন। তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে সবার সহযোগিতা ও দোয়া প্রার্থনা করেন।

এদিকে তার অসুস্থতার খবরে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ