২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিক্ষক হওয়া হলো না বীর আবু সাঈদের ;থাকলে কতই না খুশি হতো/সবই আছে যার জন্য এত বড় গল্প সেই গল্পকারে নেই।

spot_img

বেরোবি সংবাদদাতা
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবু সাঈদের শিক্ষক হওয়া হলো না।

আজ ১৪ অক্টোবর সন্ধ্যায় ১৮ তম শিক্ষক নিবন্ধন পরিক্ষার রেজাল্ট প্রকাশিত হয়।সেখানে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদ ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী। কোটা আন্দোলনকালীন সময়ে ১১ তারিখে ছাত্রলীগ কর্তৃক তার উপর হামলা চালানো হয়।এমনকি তার গলা চিপে ধরার মত ঘটনা ঘটেছিল। ছাত্রলীগের চর থাপ্পড় মার খাওয়ার স্ট্রেস নিয়ে ১২ তারিখ ১৮ তম শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায়ে পরিক্ষা দিতে যায় সে।
পরীক্ষায় যাওয়ার আগে তিনি তাদের ১২ ব্যাচের কোটা আন্দোলন গ্রুপে লিখেছিলেন,”কালকে আমার সকাল বেলায় একটা এক্সাম ছিল লাইফে প্রথম জব এক্সাম, তো কি করবো এটাই ভাবছিলাম। ”

১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রকাশ পাওয়ার পর জানা যায় ইবতেদায়ী শিক্ষক নির্বাচিত হন।
শোয়াইব আহমেদ বলেন,
আমরা কয়েকজন আবু সাঈদ কে কতবার বলেছি ইংরেজি ডিপার্টমেন্টের ১২ব্যাচের সবার প্রথম কেউ যদি জব পাই সেটা হবে আবু সাঈদ। আবু সাঈদ লিখিত পরীক্ষা উত্তীর্ণ সব কিছু আছে শুধু সেই মানুষটা আমাদের মাঝে নাই।

ইমরানুল ইসলাম ইমন বলেন,
১৮ তম নিবন্ধনের লিখিত পরীক্ষায় আবু সাঈদ পাশ করেছে।
আন্দোলনের সময় নির্যাতনের শিকার হয়েও পরদিন সে পরীক্ষা দিয়েছে। আজকে গল্পটা ভিন্ন হতে পারতো।

মনিরা মনি বলেন,
আজকের এইদিনে আবু সাঈদ কতই না খুশি হত।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ