২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সিরাজগঞ্জে জামায়াত-বিএনপি সংঘর্ষ

spot_img

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৪ এপ্রিল) জুম্মার নামাজ শেষে পৌর শহরের বাড়ইয়া জামে মসজিদে কমিটি গঠন নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পৌর শহরের বাড়ইয়া জামে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াত সমর্থিত বর্তমান সভাপতি বানেছ তালুকদার ও বিএনপি সমর্থিত সভাপতি সাবেক কাউন্সিলর আউলিয়া গ্রুপের সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটি হয়।

কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে দুইপক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) রুপু কর জানান, বাড়ইয়া মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির কাউন্সিলার ও জামায়াত সমর্থিত বর্তমান সভাপতির সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কাধাক্কি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কোনো পক্ষেই হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ