৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সুনামগঞ্জে পরিত্যক্ত জায়গা থেকে পুলিশের পোশাক উদ্ধার

spot_img

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় পুলিশের ব্যবহৃত কিছু শার্ট, প্যান্ট, টুপি ও বেল্ট পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার করেছে পুলিশ। এতে এলাকা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।

শনিবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার ভীমখালী ইউনিয়নের কারেন্টের বাজার সংলগ্ন ফেকুল মাহমুদপুর পশ্চিম পাড়া জামে মসজিদের পেছনের পরিত্যক্ত জায়গা থেকে এসব পোশাক উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আরিফ উল্লাহ।

ভীমখালী ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বলেন, স্থানীয় বাসিন্দারা পুলিশের এতোগুলো পোশাক পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে আমাকে খবর দেয়, পরে এ বিষয়টি পুলিশকে জানালে তাঁরা এসে এসব পোশাক উদ্ধার করে নিয়ে যায়। এতে এলাকার মানুষ মধ্যে চরম আতঙ্ক বিরাজ করে। তিনি জানান, কয়েকদিন আগে পুলিশ জানিয়েছিল ইউনিয়নে ডাকাত হানা দিতে পারে। এমন খবরে আমরা সবাই সতর্ক অবস্থানে থাকায়, ডাকাতরা হয়তো কোন সুযোগ না পেয়ে এ পোশাক গুলো এখানে পেলে চলে গেছে।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আরিফ উল্লাহ জানান, সপ্তাহ খানেক আগে একটি ডাকাতদল হানা দেওয়ার খবরে এলাকায় মাইকিং করা হয়। এতে এলাকার বাসিন্দারা সর্তক ছিলেন। সেজন্য হয়তো ডাকাতির ঘটনা ঘটেনি, সম্ভবত এটা তাদেরই কাজ। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত চলছে বলেও জানান তিনি।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ