২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বগুড়ার গাবতলীসহ তিনটি স্থানে ঈদের জামাত

spot_img

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বগুড়ার গাবতলীসহ তিনটি স্থানে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। শুক্রবার সকালে  গাবতলী উপজেলার রেল স্টেশন মসজিদে ইসলামী সমাজ সংস্কার আন্দোলনের  প্রায় অর্ধশত মুসল্লিরা সকাল সাড়ে ৮ টায় ঈদের নামাজ আদায় করেন।

এ নামাজে ইমামতী করেন লালমনিরহাটের পাটগ্রাম আজোয়ারপাড়া জামে মসজিদের খতিব মাওলানা লাইলাতুল কদর। এখানে নামাজে পুরুষদের পাশাপাশি নারী মুসল্লিদের জন্যও আলাদাভাবে ঈদ জামাতের ব্যবস্থা ছিল। তবে এখানে নামাযে অংশগ্রহণকারীরা জেলার বিভিন্ন এলাকা থেকে এসেছেন।

নামাযের ইমাম মাওলানা লাইলাতুল কদর বলেন, ধর্মীয় রীতিনীতি মেনেই ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস মেনে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করা হচ্ছে।

নামাজের অংশগ্রহণকারীরা বলেন, বাবার সাথে নামাজ পড়েছি ছোটবেলায়, বাবা যেমন সৌদির সাথে ঈদ করেছেন আমরাও করছি।

এদিকে ঈদের জামাত উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

এছাড়া ধুনট উপজেলার হাশুখালী ও সোনাতলার কালাইগাটা গ্রামে কয়েকবাড়ির মুসল্লিরা সকাল সাড়ে ৭টায় ঈদের নামাজ আদায় করেছেন বলে জানা গেছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ