১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

হামদর্দের ২৯ জন ভারপ্রাপ্ত ব্রাঞ্চ ম্যানেজারের পদোন্নতি

spot_img

 

সারাদেশের হামদর্দের বিভিন্ন ব্রাঞ্চে কর্মরত ২৯ জন ভারপ্রাপ্ত ব্রাঞ্চ ম্যানেজারকে ব্রাঞ্চ ম্যানেজার পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

আজ হামদর্দ প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সিনিয়র পরিচালক (মার্কেটিং অ্যান্ড সেলস্ এবং পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক হাকীম কামরুন নাহার পলিন পদোন্নতিপ্রাপ্তদের হাতে আনুষ্ঠানিকভাবে পদোন্নতি পত্র তুলে দেন।

এ সময় তিনি বলেন, “আমাদের ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া সবসময়ই বলেন— ‘কাজ কাউকে খালি হাতে ফেরায় না।’ এই পদোন্নতি তারই বাস্তব উদাহরণ।”

তিনি আরও বলেন, “দায়িত্বশীলতা, নিষ্ঠা ও দক্ষতার স্বীকৃতিই হলো এই পদোন্নতি। ভবিষ্যতেও যেন তারা সাফল্যের সাথে দায়িত্ব পালন করে, সেই প্রত্যাশাই রাখছে হামদর্দ পরিবার।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিচালক (তথ্য ও গণসংযোগ) আমিরুল মোমেনীন মানিক, পরিচালক (প্রশাসন) মো. আব্দুল মজিদ, উপ-পরিচালক (মার্কেটিং) ডা. আবুল তৈমুর চৌধুরীসহ বিভিন্ন রিজিওনাল ম্যানেজারগণ।

অনুষ্ঠান শেষে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হামদর্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ