
শাশুড়ীকে নিয়ে পালালেন জামাই,দু’সপ্তাহ পর ফিরে বউ শাশুড়ী কে একই ঘরে তুললেন যুবক। মাদারীপুর সদর উপজেলার পাচখোলা ইউনিয়নের ১ নং ওয়ার্ড পশ্চিম পাচখোলায় এঘটনায় চলছে তুমুল সমালোচনা।
জানা যায়,গত দুবছর আগে পশ্চিম পাচখোলার আউয়াল মাতুব্বর এর ছেলে পিকাপ ট্রাক চালক রাহুলের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় একই এলাকার প্রবাসী মনির মাতুব্বরের মেয়ে তামান্না’র।
কিছুদিন পর এই দম্পতির ঘরে একটি কন্না সন্তান জন্ম নেয়।বাপের বাড়ি ও শশুর বাড়ি একই এলাকায় হওয়ায় মেয়ের জামাই বাড়ি যাতায়াত ছিলো শাশুড়ী হোসনেয়ারা’র।
ঘটনাক্রমে জামাই শাশুড়ী পরকীয়ায় জড়ান।
একপর্যায়ে গত দুসপ্তাহ আগে রাহুল মাতুব্বর তার শাশুড়ী হোসনেয়ারা কে পালিয়ে যায়। পুনরায় শাশুরীকে নিয়ে নিজ বাড়িতে ফিরে আসেন তারা।পরে মা ও মেয়েকে একই ঘরে তুললে এ-নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা শুরু হয়।
ভিডিওতে দেখা যাচ্ছে,স্বামীর সাথে মাকে ফিরে আসতে দেখে কান্না করছে তামান্না।
বিষয়টি স্থানীয় মুরুব্বিরা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছেন বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন।
তারা জানান,তামান্নার বাবা প্রবাসী মনির মাতুব্বর ঘটনা শুনে গত তিনদিন আগে দেশে ফিরে এসেছে।
প্রবাসে আয়ের সকল টাকা,পয়সা স্ত্রী হোসনেয়ারার একাউন্টেই পাঠাতেন তিনি। যেকারণে এই মুহুর্তে তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: যায় যায় দিন




