২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই জিলহজ, ১৪৪৭ হিজরি

যুদ্ধ চালিয়ে যেতে সিনেটের সমর্থন পেলেন ট্রাম্প

spot_img

মার্কিন প্রেসিডেন্টের ইরানে অভিযান চালানোর ক্ষমতাকে সীমিত করতে কংগ্রেসে উত্থাপিত প্রস্তাবটি ভোটাভুটিতে হেরে যাওয়ায় যুদ্ধ চালিয়ে যেতে সিনেটের সমর্থন পেলেন ডোনাল্ড ট্রাম্প।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে প্রেসিডেন্টের অভিযান চালানোর ক্ষমতা কমিয়ে আনতে মার্কিন কংগ্রেসে একটি প্রস্তাব তোলা হয়। ওই প্রস্তাবে ৫৩ জন সিনেটর ট্রাম্পের তেহরানে অভিযান চালিয়ে যাওয়াকে সমর্থন দিয়েছেন। আর ৪৭ জন সিনেটরের অবস্থান ছিল এর বিপক্ষে।

ক্ষমতাসীন রিপাবলিকান দলের নিয়ন্ত্রণাধীন সিনেটে বিলটি পাস হওয়ার সম্ভাবনাও ছিল তুলনামূলক কম। আর সিনেটে বিলটি পাস হলেও প্রস্তাবটির চূড়ান্ত অনুমোদনের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সইয়ের প্রয়োজন ছিল।

আর সিনেটরদের সমর্থন পেলেও ইরান ইস্যুতে দুই-তৃতীয়াংশেরও বেশি মার্কিন নাগরিকের অবস্থান এই যুদ্ধের বিরুদ্ধে। এদিকে যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের মধ্যে ইরানে হামলা না চালালে তেহরানের পারমাণবিক সক্ষমতা বহুগুণ বেড়ে যেত বলে দাবি করেছেন ট্রাম্প, যা যুক্তরাষ্ট্রের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াত।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ