৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
spot_img

শাজাহানপুর উপজেলা বিএনপির সদস্য ও চোপিনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস সালামের জানাজার নামাজ বৃহস্পতিবার (৭ এপ্রিল)  বিকেলে সম্পন্ন হয়েছে।
উপজেলার চোপীনগর গ্ৰামে অনুষ্ঠিত জানাজায় উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক মো. হারেজ উদ্দিন হারেজ, সিনিয়র সহ-সভাপতি আলহাজ আব্দুল হাকিম মন্ডল, সহ-সভাপতি মোজাফ্ফর রহমান, চোপিনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জুর কাদের মন্টু ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও আত্মীয়-স্বজন ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা জানাজায় অংশ নেন।

এসময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, গত বুধবার রাতে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়ার সামসুন নাহার ক্লিনিকে নেওয়ার পথে রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে তিনি ইন্তেকাল করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ