
বগুড়ার দুপচাঁচিয়ায় মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় জাহাঙ্গীর আলম বাবু (৫৬) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বগুড়া-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম বাবু দুপচাঁচিয়া উপজেলার পূর্ব আলোহালী গ্রামের মৃত এছাহাক আলীর ছেলে। এ ঘটনায় চালক আব্দুল করিমকে আটক করা হয়েছে।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজলিমুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।




