২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

ধুনটে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বার্মিজ চাকুসহ যুবলীগ নেতা আটক

spot_img

ধুনটে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বার্মিজ চাকুসহ যুবলীগ নেতা আটক

ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনটে ট্যাপেন্টাডল ট্যাবলেট (মাদক) ও বার্মিজ টিপ চাকুসহ মাহমুদুল হাসান ওরফে মিলন নামের এক যুবলীগ নেতাকে আটক করেছে থানা পুলিশ। ১২ মে রাত ৯টায় উপজেলার নিমগাছী ইউনিয়নের ধামাচামা গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে ওই এলাকার মৃত ইসাহাক আলীর ছেলে এবং ওই ইউনিয়নের সদস্য ও যুবলীগের সাবেক সভাপতি।

থানা সুত্রে জানা যায়, আটকের দিন রাতে নিমগাছী ইউনিয়নের সোনাহাটা এলাকায় মোটরসাইকেল যোগে গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার এবং বিশেষ অভিযান পরিচালনা করছিলো থানা পুলিশের একটি চৌকস দল। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারে ধামাচামা গ্রামের মাহমুদুল হাসান ওরফে মিলন তার বসতবাড়ীর ভিতর আঙ্গিনায় ট্যাপেন্টাডল ট্যাবলেট নিজ হেফাজতে রেখে মাদক সেবীদের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। তাৎক্ষনিক ভাবে রাত ৯টায় তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছে থাকা ২০ পিচ গোলাপী রংয়ের নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১টি বার্মিজ টিপ চাকু জব্দ করে পুলিশ।

ধুনট থানার অফিসার ইনচার্জ সৈকত হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ট্যাপেন্টাডল ট্যাবলেট (মাদক) ও বার্মিজ টিপ চাকুসহ মাহমুদুল হাসান ওরফে মিলনকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও অস্ত্র আইনের ২টি ধারায় মামলা দায়েরের পর সোমবার আদালতে পাঠানো হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ