২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে পৃথক ঘটনায় ২ শিশুসহ ৩ জনের মৃত্যু

spot_img

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে পৃথক ঘটনায় দুই শিশুসহ তিনজনের মৃত্যু ঘটেছে। শনিবার দুপুরে পৃথক দুর্ঘটনায় এরা প্রাণ হারান।
দুপুরে বজ্রপাতে উপজেলা সদরের পাশের গ্রাম মুক্তিখলার একজন শ্রমিকের মৃত্যু ঘটে। নিহত শ্রমিক উপজেলার মুক্তিখলা গ্রামের মৃত ফজর আলীর ছেলে ইমদাদুল ইসলাম (৫০)। দুপুর দেড়টায় বাড়ীর সামনে কাজ করার সময় বজ্রপাতের ঘটনায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সুমন চন্দ্র বর্মন।
স্থানীয়রা জানান, বাড়ীর সামনে কাজ করছিলেন তারা চার শ্রমিক। এসময় বজ্রপাতের ঘটনায় মাটিতে লুটিয়ে পড়েন ইমদাদুল ইসলাম। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সুমন চন্দ্র বর্মন জানালেন , হাসপাতালে নিয়ে আসার পর ইসিজি করে কোন পালস পাই নি। ঘটনাস্থলেই বজ্রপাতে মৃত্যু ঘটেছে তার।
এর কিছুক্ষণ পর উপজেলা সদরের সামনের করচার হাওরে পানিতে ডুবে মৃত্যু ঘটে দুই শিশুর। এরা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। নিহত শিশুরা হচ্ছে, ইউনুস মিয়া (৮), সে উপজেলা সদরের পাশের গ্রাম রাধানগরের ফজলুল হকের ছেলে। অপর নিহত শিশু আরাফাত হাসান মেহেদী (৭), তার ফুফাতো ভাই। সে উপজেলার শক্তিয়ারখলা গ্রামের মনোয়ার হোসেন ময়নার ছেলে।

স্থানীয়রা জানান, মামার বাড়ীতে থেকে পড়াশুনা করতো আরাফাত। শনিবার দুপুরে মামাতো ভাই ইউনুস ও আরাফাত উপজেলা সদরের সামনের করচার হাওরে খেলার ছলে পানিতে নামে। এসময় এক ভাই ডুবে গেলে, বাঁচানোর জন্য আরেক ভাইও ডুবে মারা যায়। কিছুক্ষণ পর একজনের লাশ ভেসে ওঠে। শেষে খোঁজাখুঁজি করে আরেকজনের লাশ ঘটনাস্থল থেকেই উদ্ধার করা হয়।

বিশ্বম্ভরপুর থানার ওসি কাউছার আলম তিনজনের মৃত্যুর খবর জানিয়ে বললেন, বজ্রপাতে একজন এবং পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ঘটেছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ