২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে আস্থা যুব উৎসব ২০২৫ অনুষ্ঠিত

spot_img

 

সুনামগঞ্জ প্রতিনিধি :

জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে গড়বো সম্প্রীতির বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে আস্থা যুব উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে সুনামগঞ্জ নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের আয়োজনে, রূপান্তরের ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়।
উৎসবে ১২ উপজেলা থেকে প্রায় সাড়ে তিনশ’ যুব ফোরামের সদস্য অংশগ্রহণ করেন। সকাল ১০ টায় বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। পরে যুব ফোরামের সদস্যদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন তিনি। এসময় শান্তি ও সম্প্রীতি রক্ষায় একটি শোভাযাত্রা বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে ফিরে আসে। পরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার অতীশ দর্শী চাকমা, সুনামগঞ্জ যুব উন্নয়নের উপপরিচালক শাহ নুর আলম, সুনামগঞ্জ নাগরিক প্লাটফর্ম’র সভাপতি সঞ্চিতা চৌধুরী, রূপান্তরের পরিচালক মিজানুর রহমান পান্না, আস্থা প্রকল্পের সমন্বয়কারী রাবেয়া বসরী।
এসময় বক্তারা বলেন, জাতীয় যুবনীতি বাস্তবায়নে সকলকে কাজ করতে হবে। সমাজে পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসাতে যুব সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। এসকল মানুষের কাছে সরকারী, বেসরকারি সকল সুযোগ-সুবিধা পৌচ্ছে দিতে হবে। আদিবাসীদের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ ও তাদের অধিকার প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে। সততা ও দেশপ্রেম ধারণ করে ধর্ম-বর্ণ-জাতিগত সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মানুষকে সচেতন করবে যুবরা। এসব বিষয় সামনে নিয়ে ১২ উপজেলার যুব ফোরামের সদস্যদের নিয়ে আজকের উৎসবের আয়োজন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, আস্থা প্রকল্পের সিলেট ক্লাস্টার কো- অর্ডিনেটর হাসান তারেক, সুনামগঞ্জ নাগরিক প্লাটফর্মের যুগ্ম আহবায়ক মুনমুন চৌধুরী, দিলারা বেগম, সদস্য রমেন্দ্র কুমার দে, এন্ডু সলেমার, সুবিমল চক্রবর্তী, অ্যাড.মতিয়া বেগম, জেলা সমন্বয়কারী লাভলী সরকার লাবণ্য প্রমূখ।
দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিলো কুইজ প্রতিযোগিতা, মনিপুরি নৃত্য, পটগান প্রদর্শনী, গণতন্ত্র, সুশাসন ও সম্প্রীতি বিষয়ে নাটক, গান, স্থানীয় লোকশিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ