৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

অসচ্ছল রোজাদারদের জন্য মাসব্যাপী ইফতারের উদ্বোধন করলেন চসিক মেয়র

spot_img

সুব্রত দাশ:
নগরীর ছিন্নমূল মানুষের জন্য বিনামুল্যে মাসব্যাপী ইফতার ও সেহরির আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। চট্রগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সার্বিক সহযোগীতায় এই আয়োজন চলবে পুরো রমজান মাসব্যাপী।

নগরীর ঐতিহাসিক বিপ্লব উদ্যানে এই আয়োজন রোববার বিকেলে উদ্বোধন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। সেখানে প্রথমদিন প্রায় ছয় শতাধিক মানুষ ইফতার করে। এছাড়াও সিআরবি ও চট্রগ্রাম রেলওয়ে স্টেশনেও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করে বিদ্যানন্দের স্বেচ্ছাসেবীরা। এছাড়া, এনায়েত বাজার শাহী জামে মসজিদে অসচ্ছল নাগরিকদের মাঝে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কর্তৃক আয়োজিত ইফতারের আয়োজন পরিদর্শন করেন মেয়র । এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিটি মেয়র তার বক্তব্যে বলেন “বিদ্যানন্দ ফাউন্ডেশন সবসময় ভাল কাজ করে। সিটি কর্পোরেশন তাদের সব ভাল কাজে পাশে আছে ও ভবিষ্যতেও থাকবে। তিনি আশা করেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের মতো সমাজের অন্যান্য বিত্তবান মানুষেরাও যাতে ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়ায়।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য জামাল উদ্দিন বলেন “সাম্য ও ভ্রাতৃত্বের আহবান নিয়ে প্রতি বছর পবিত্র রমজান মাস আমাদের সামনে হাজির হলেও ধনী দরিদ্রের বৈষম্য রয়ে যায়। তাই ইফতার ভাঙার মুহুর্তে সেই বৈষম্যও ভাঙার প্রচেষ্টার অংশ হিসেবে এই ধরনের আয়োজন আমরা করে থাকি। সারাদেশে লক্ষাধিক ছিন্নমূল রোজাদারকে ইফতার ও সেহরি খাওয়াব আমরা। চট্রগ্রামে এই উদ্যোগের অংশ হিসেবে প্রতিদিন ১০০০ মানুষ বিনামুল্যে সেহরি ও ইফতার পাবেন বিপ্লব উদ্যান, সিআরবি সহ বিভিন্ন নিম্ন আয়ের এলাকায়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ