৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোটরসাইকেলের ধাক্কায় এক গৃহবধূ মৃত্যু

spot_img

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোটরসাইকেলের ধাক্কায় এক গৃহবধূ মৃত্যু হয়েছে। মৃত গৃহবধুর নাম শাহারা বানু (৪৫)। তিনি উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের বানুরকটি গ্রামের আবুল কাশেমের স্ত্রী।

রোববার (১৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানায়, রোববার সকালে শাহারা বানু স্থানীয় এক দর্জির দোকান থেকে পোশাক তৈরি করে বাড়ি ফিরছিলেন। এসময় সোনাহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় পৌঁছলে একটি দ্রুতগতির মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি পাকা সড়কের ওপর পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পায়। তার মাথা ফেটে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। এলাকাবাসী ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পথেই শাহারা বানুর মৃত্যু হয়।

এ ব্যাপারে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে । এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ