২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বিশ্বখ্যাত ন্যাচার ইনডেক্সের গবেষণায় সেরা দশে বেরোবি

spot_img

বেরোবি প্রতিনিধি: বিশ্বখ্যাত Nature Index ২০২৫-এর প্রকাশিত তালিকায় বাংলাদেশের শীর্ষ ১০ গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৬ষ্ঠ স্থান অর্জন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। উত্তরাঞ্চলের স্বপ্নবাহক প্রতিষ্ঠান বেরোবির আন্তর্জাতিক গবেষণাক্ষেত্রে এক গর্বিত অধ্যায়

‎বৈশ্বিক গবেষণার মানদণ্ডে উচ্চ মানের গবেষণা প্রকাশের ভিত্তিতে প্রণীত এই সূচকে ICDDR,B, ঢাকা বিশ্ববিদ্যালয়, BUET, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও MIST এর মতো অভিজাত প্রতিষ্ঠানগুলোর পাশে উঠে এসেছে বেরোবির নাম। এটি বিশ্ববিদ্যালয়ের জন্য শুধু একটি স্বীকৃতি নয়, বরং দেশের উত্তরাঞ্চলের জন্য এক অনন্য গর্বের বিষয়।

‎বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকত আলী বলেন,
‎“এই অর্জন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের সম্মিলিত পরিশ্রম ও একাগ্রতার ফল। আমরা বিশ্বাস করি, গবেষণার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব — এবং এই স্বীকৃতি আমাদের সেই পথেই এগিয়ে নিচ্ছে। বিগত সময়গুলোতে যেটি কেউ পারেনি এখন সময় সকল প্রতিকূলতা পেরিয়ে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি। যেটি নিঃসন্দেহে অনেক ভালো লাগার একটি বিষয়। আমি আশা ও বিশ্বাস করি আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা তাদের মেধা ও যোগ্যতা দিয়ে বিশ্ববিদ্যালয়কে বিশ্ব দরবারে আরও সুন্দর রূপে তুলে ধরবে। সেই সাথে নিজেদের যোগ্যতার জানান দেবে। এই লক্ষ্যে আমি ইতিপূর্বে ফ্রি অফ কষ্টে আইএল টেস্ট, ইংলিশ কোর্স, এবং গবেষণার ক্ষেত্রে জোর দিয়েছি।”

‎বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের পাশাপাশি শিক্ষার্থীরাও এই অর্জনে দারুণ উচ্ছ্বসিত। তাদের মতে, এই স্বীকৃতি নতুন প্রজন্মকে গবেষণামুখী ও উদ্ভাবনী ভাবনার দিকে উৎসাহিত করবে।

‎Nature Index হলো এমন একটি আন্তর্জাতিক মানদণ্ড, যা বিশ্বের খ্যাতনামা বৈজ্ঞানিক জার্নালগুলোতে প্রকাশিত গবেষণা প্রবন্ধ বিশ্লেষণ করে বিশ্বজুড়ে প্রতিষ্ঠানগুলোর র‍্যাংকিং নির্ধারণ করে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ