১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে আবারও ৯ জনকে পুশইন

spot_img

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধর্মপুর সীমান্তে দিয়ে গভীর রাতে নারী-পুরুষ সহ আবারও ৯ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে তাদের আটক করে ফুলবাড়ী থানায় হস্তান্তর করে বিজিবি।

বিজিবি জানায়, ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিপুর ধর্মপুর সীমান্তে বুধবার (২৮ মে) রাত সাড়ে ৩টার দিকে ৯ বাংলাদেশিকে পুশইন করে বিএসএফ। পরে তাদের আটক করে ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়। আটককৃতরা হলেন- বাইদুল ইসলাম (৬৫), তার স্ত্রী মোছা: আমিরন বেগম (৪৫), মেয়ে রুমি খাতুন (২০), জামাতা আপেল (২৯), নাতি হৃদয় (৩), মোছা: মিনা বেগম (৩০) স্বামী জয়নাল আবেদীন তার মেয়ে জুই (১০) মীম (৭) এবং নুর হামিদ (৭) পিতা আমিনুল ইসলাম সকলেই কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা বজরের খামার গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম জানান, আটককৃত ৯ জনের পরিচয় নিশ্চিত হওয়ার পর ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, বিজিবি তাদের থানায় হস্তান্তর করার পর একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে। পরে পরিচয় নিশ্চিত করে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনদের জিম্মায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ