২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে থানা বিএনপি নেতৃবৃন্দ

spot_img

বগুড়া শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার (২৬ জুলাই) সকালে পরিদর্শন করেছেন থানা বিএনপি নেতৃবৃন্দ। এসময় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহনাজ পারভীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন তারা।

উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন নেতৃত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, সহ-সভাপতি মোজাফ্ফর রহমান, মুঞ্জুর কাদের মুন্টু, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাউয়ুমসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া শাজাহানপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজিবুল আলম সজিবও উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে বিএনপি নেতৃবৃন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা বৃদ্ধি, আধুনিক চিকিৎসা সরঞ্জাম স্থাপনসহ চিকিৎসা সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ