১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শাজাহানপুরে র‌্যালি ও আলোচনা সভা

spot_img

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) বগুড়ার শাজাহানপুরে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস উর্মি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মাওলানা মো. শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসান।

আলোচনা সভায় বক্তারা দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জলাশয় সংরক্ষণ এবং মৎস্যচাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ে গুরুত্বারোপ করেন। পরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ