১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

দাঁড়িয়ে থাকা ভ্যানে বাসের ধাক্কা, চালক নিহত

spot_img

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী বাজারে বাসের ধাক্কায় মোফাজ্জল আলী মোফা নামে অটোভ্যান চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাস চালককে আটক করেছে পুলিশ।

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার চৌমুহনী বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মোফাজ্জল ( ৩৮) বেলাইল খামারগাড়ী গ্রামের মুনছুর আলীর ছেলে।

আটক বাসচালক হলেন কাহালু উপজেলার মুরইল এলাকার সিরাজুল ইসলাম।

দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, মোফাজ্জল বাজারের আলতাফনগর রাস্তার মোড়ে ভ্যানের উপর বসে ছিলেন। হঠাৎ ভ্যানের পিছনে নওগাঁগামী একটি বাস ধাক্কা দেয়। এ সময় বাসের নিচে চাপা পড়ে ভ্যানচালক ঘটনাস্থলেই মারা যান ।

পরে স্হানী‌য় লোকজন বাসের চালককে আটক করে থানায় খবর দেয় । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং বাসচালককে থানায় নিয়ে আসে।

ওসি আবুল কালাম আজাদ বলেন, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ