২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আমরা জাতীয় সংসদে কুরআন নিয়ে যেতে চাই — অধ্যাপক মুজিবুর রহমান

spot_img

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বাংলাদেশ কোনো মানুষের নয়, এটি মহান আল্লাহর দেশ। তাই এ দেশে চলবে আল্লাহর আইন। আমরা চাই আগামী জাতীয় সংসদে কুরআন নিয়ে যেতে— যাতে দেশের আইন-কানুন ও নীতিমালা কুরআন ও সুন্নাহর আলোকে পরিচালিত হয়।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৫টায় বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা সভাপতি আব্দুল বারী আপেল।

অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, যারা আল্লাহর আইন চায় না, তারা কখনো দেশের মানুষের কল্যাণ বয়ে আনতে পারে না। দেশের ৮০ ভাগ মানুষ কৃষক— তারা মাথার ঘাম পায়ে ফেলে ফসল উৎপাদন করেও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। ৫৪ বছর ধরে জালিম শাসকের শাসনের কারণেই তারা বঞ্চনার শিকার হয়েছে।

তিনি বলেন, জাতীয়তাবাদ শয়তানের চিন্তা। মহানবী (সা.) কখনো জাতীয়তাবাদ সমর্থন করেননি। আমরা চাই আগামী দিনের বাংলাদেশ হবে কুরআন ও সুন্নাহভিত্তিক মদিনা স্টাইলের রাষ্ট্রব্যবস্থা।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত করতে হবে, যাতে সব শ্রেণি-পেশার মানুষ ও সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। জুলাই সনদ নভেম্বরের মধ্যে বাস্তবায়ন করতে হবে। গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে নয়— আগে গণভোট, পরে নির্বাচন দিতে হবে।

তিনি আরও বলেন, সাধারণ শিক্ষার্থীরা যেমন ইসলামী ছাত্রশিবিরকে বিজয়ী করছে, তেমনি আগামী দিনেও ইসলামপন্থীদের বিজয়ী করতে হবে। বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনে গোলাম রব্বানীকে বিপুল ভোটে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ও বগুড়া–৭ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম রব্বানী, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, সংগঠনের সেক্রেটারি জেনারেল এস. এম. শাজাহান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রভাষক আতাউর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তারেকুল ইসলাম তারেক।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাছেদ, অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মজিদ, গাবতলী উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ ইউনুস আলী, শাজাহানপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম, আব্দুল লতিফ প্রামাণিক, অধ্যাপক মোর্শেদুর রহমান বাবুল, উপজেলা সহকারী সেক্রেটারি মোখলেছুর রহমান মুকুল, উপজেলা ওলামা বিভাগের সভাপতি প্রভাষক মাওলানা কাওসার আলী, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি মাওলানা আব্দুল মোমিনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

🟢

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ