
বগুড়ার শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রুমেল আশরাফ শিপলু এবং শাজাহানপুর উপজেলা প্রকৌশলী রাশেদ ইমরান অনন্য’র বাবা, রংপুর ক্যাডেট কলেজের সাবেক শিক্ষক ও বগুড়া ক্যাডেট হাইস্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব রুস্তম আলী (৭৮) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে শাজাহানপুর উপজেলার বনানীস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাদ জোহর শহরতলীর সুলতানগঞ্জ হাট সংলগ্ন বায়তুল হামদ শাহী মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ঠনঠনিয়া ভাই পাগলা মাজার গোরস্থানে তাঁকে দাফন করা হয়।
মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তাইফুর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফিরোজ আহম্মেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসেম আলী, সহকারী প্রোগ্রামার রাসেল আহমেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সবুজ, টিএমএসএস-এর লাইফ মেম্বার মেছবাউল আলম, শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন, সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান মিঠু, সংবাদ বুলেটিন প্রকাশক ও চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল ইসলাম রিপন, সাংবাদিক সরকার মুক্তা, সানোয়ার হোসেন, নাজিরসহ সর্বস্তরের মুসল্লিবৃন্দ।
মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।




