৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা আরেফিন আবারো গ্রেফতার

spot_img

বগুড়ার শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. আরিফিন ইসলাম (৩০) গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ৯টা ১০ মিনিটে শাজাহানপুর থানার রহিমাবাদ বি-ব্লকের ওভারব্রিজের নিচ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আরিফিন শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে শাজাহানপুর থানার মামলা নং–১৭, তারিখ ৮ মার্চ ২০২৫, ধারা ১৪৩/৩২৬/৩০৭/৩২৫/১১৪/৩৪ পেনাল কোডে মামলা রয়েছে। মামলাটির তদন্তে তিনি সন্দিগ্ধ আসামি হিসেবে চিহ্নিত হন।

তাছাড়া তার বিরুদ্ধে বগুড়ার বিভিন্ন থানায় পূর্বে একাধিক মামলা রয়েছে।

এছাড়া এসব মামলার মধ্যে কিছুতে চার্জশিট গঠিত হয়েছে, কিছু মামলা এখনো তদন্তাধীন রয়েছে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম সংবাদ বুলেটিনকে বলেন, “তদন্তাধীন মামলার ভিত্তিতে আরিফিনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগের সত্যতা পাওয়া গেছে।”

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ