১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বগুড়ায় ৫০০টাকার জন্য খুনঃপ্রধান আসামি গ্রেপ্তার

spot_img

বগুড়ায় ৫০০ টাকার জন্য মো. জাকিরুল নামে এক মুদি দোকানিকে হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রবিবার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে র‍্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন

শনিবার রাত ১০টার দিকে ঢাকার আশুলিয়ার শ্রীপুর বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম জাহাঙ্গীর হোসেন (২২)। তিনি বগুড়ার ধুনটের মাজবাড়ী এলাকার বাসিন্দা।

পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, বগুড়ার শাজাহানপুর উপজেলার দড়িনন্দ গ্রামের শশুরবাড়িতে জাকিরুল মুদি দোকান দেন। ২০২২ সালের ৯ ডিসেম্বর তার কাছে আগের পাওনা ৫০০ টাকা ফেরত চান আসামি জাহাঙ্গীর। তখন জাকিরুল জাহাঙ্গীরকে আগে দোকানের বাকি টাকা পরিশোধ করতে বলেন। এ সময় জাহাঙ্গীর দোকান থেকে জাকিরুলকে টেনে বের করে এলোপাতাড়ি কিলঘুষি ও লাঠি দিয়ে আঘাত করে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় সোনাহাটা বাজারে পল্লী চিকিৎসকের চেম্বারে নিয়ে গেলে পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই ১১ ডিসেম্বর ধুনট থানায় হত্যা মামলা করেন। মামলার পর পুলিশের পাশাপাশি র‍্যাব আসামিকে ধরতে নজরদারি শুরু করে। সর্বশেষ শনিবার (৮ জুলাই) র‍্যাব-১২ বগুড়া এবং র‍্যাব-৪ এর যৌথ অভিযানে ঢাকার আশুলিয়ার শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ