১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বগুড়ায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ।

spot_img

বগুড়ায় পুলিশের সাথে বিএনপির নেতা কর্মীদের সংঘর্ষ আজ মঙ্গলবার ১৮ জুলাই দুপুর ১২ ঘটিকায় শহরের ইয়াকুবিয়া মোড়ে সংঘর্ষ হয়।ঘটনায় ১০ জন জন পুলিশ সহ বিএনপির কয়েকজন গুরুতর আহত হন।

এদিকে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বগুড়ার বনানী থেকে জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনার নেতৃত্বে পদযাত্রা নিয়ে শহরের দিকে আসেন নেতাকর্মীরা। ইয়াকুবিয়ার মোড়ে পৌঁছালে পদযাত্রার পেছনে থাকা নেতাকর্মীরা সরাসরি সাতমাথার দিকে যেতে চান৷ এতে পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে বিএনপির নেতাকর্মীরা ইটপাটকেল, লাঠি নিক্ষেপ করে। পুলিশও পাল্টা টিয়ারশেল ছোড়ে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের ইয়াকুবিয়ার মোড় থেকে সরাসরি সাতমাথায় যাওয়ার অনুমতি ছিল না। তারা যেতে চাইলে আমরা এতে বাধা দেই। এ সময় তারা আমাদের ওপর লাঠি, ইটপাটকেল নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আমাদের অনেক পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে আমরা টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেই।’

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করতে এসে পুলিশ সুপার সুদীপ কুমার সাংবাদিকদের বলেন,”আমরা রাজনৈতিক কর্মসূচির রিরুদ্ধে না।আজকে বিএনপি ও আওয়ামী লীগের দুই দলেরই কর্মসূচি ছিলো।আমরা দুই পক্ষেকে ডেকে আমরা নিদিষ্ট রুট করে দিয়েছি,পুলিশের ব্রিগেড থাকবে এটা তারা জানতো,তারপরেও তারা আমাদের ওপর যে নির্দয়ভাবে হামলা করা হলো এটা আমাদের ধারনার বাহিরে ছিলো।হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে”

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ