১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ধুনটে ছাত্রদল নেতাকর্মীদের ওপর ককটেল হামলা ছাত্রলীগ নেতা সাকিব খান বিজয় গ্রেফতার

spot_img

ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগের মশাল মিছিল থেকে ছাত্রদল নেতাকর্মীদের ওপর ককটেল হামলার ঘটনায় দায়ের করা মামলায় ধুনট পৌর ছাত্রলীগের সভাপতি সাকিব খান বিজয় (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টায় ধুনট থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠিয়েছে। এর আগে শনিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ৩০ নভেম্বর রাত আনুমানিক ২টার দিকে চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মশাল মিছিল বের করেন। মিছিল চলাকালে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে ছাত্রদল নেতাকর্মীদের লক্ষ্য করে একাধিক ককটেল নিক্ষেপ করা হয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর গত ১০ ডিসেম্বর গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহম্মেদ বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে সাকিব খান বিজয়কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত সাকিব খান বিজয় ধুনট উপজেলা সদরের পশ্চিমভরনশাহী গ্রামের জাহিদুল ইসলাম খান আজাদের ছেলে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ