৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

অবৈধ সম্পদ মামলায় সাবেক এমপি বাবলুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন

spot_img

বগুড়া–৭ (গাবতলী–শাজাহানপুর) আসনের সাবেক সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাবলুর বিরুদ্ধে ৭৭ লাখ ৩৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্ত সাবেক এমপি পলাতক থাকায় অভিযোগপত্রে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও হুলিয়া জারির আবেদন করা হয়েছে।
দুদক বগুড়া জেলা কার্যালয়ের পক্ষ থেকে বগুড়ার অবকাশকালীন সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্রটি দাখিল করা হয়।
মোঃ রেজাউল করিম বাবলু ওরফে গোলবাগী বগুড়ার শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর আকন্দপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত ময়েজ উদ্দিন গোলবাগীর ছেলে।
দলীয় ও দুদক সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানের ভিত্তিতে ২০২৪ সালে বগুড়া জেলা কার্যালয়ের তৎকালীন উপপরিচালক মোঃ জাহাঙ্গীর আলম দুর্নীতি দমন কমিশন আইনে সাবেক এমপি বাবলুর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটির প্রাথমিক তদন্ত করেন দুদকের সহকারী পরিচালক মোঃ তারিকুর রহমান। পরবর্তীতে তিনি অন্যত্র বদলি হওয়ায় মামলার তদন্তভার সহকারী পরিচালক মোঃ জাহিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।
তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক জাহিদুল ইসলাম তথ্য গোপন করে জ্ঞাত আয়বহির্ভূতভাবে ৭৭ লাখ ৩৮ হাজার ২৭৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করে সাবেক এমপি মোঃ রেজাউল করিম বাবলুর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রটি গত ২১ ডিসেম্বর স্বাক্ষরিত বলে জানা গেছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ