২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বগুড়ায় পিক-আপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

spot_img

বগুড়ার দুপচাচিয়ায় পিক-আপের ধাক্কায় পারভেজ হোসেন (২৫) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) বেলা ১২টার দিকে বগুড়া–নওগাঁ আঞ্চলিক মহাসড়কে দুপচাচিয়া পৌর এলাকার মেইল বাসস্ট্যান্ডে দুর্ঘটনাটি ঘটে।

নিহত পারভেজ হোসেন শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের কুড়াহার গ্রামের বাসিন্দা। তিনি কাহালু উপজেলার বীরকেদার এলাকায় আজাদ পেপার মিলের কর্মচারী ছিলেন।

দুপচাচিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পারভেজ হোসেন মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাচ্ছিলেন। দুপচাচিয়া মেইল বাসস্ট্যান্ড এলাকায় পিছন থেকে একটি পিক-আপ ভ্যান মোটরসাইকেলসহ পারভেজ হোসেনকে ধাক্কা দেয় এবং পালিয়ে যায়। এতে সড়কে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ