
বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপড়া ইউনিয়নের মোস্তাইল পাঁচ পীরতলা বালিকা দাখিল মাদ্রাসায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরফাত রহমান কোকোর ১১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) আরফাত রহমান কোকো স্মৃতি সংসদ খোট্টাপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় এবং শেষে মরহুম আরফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া জেলা শাখার সভাপতি ও জেলা বিএনপির অন্যতম কার্যনির্বাহী সদস্য অধ্যাপক সাজ্জাদুজ্জামান সিরাজ জয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এস এম রবিউল হাসান দারুন এবং জেলা শাখার সহ-সভাপতি আমিনুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অভ্র মেহেদী, আরফাত রহমান কোকো স্মৃতি সংসদ শাজাহানপুর উপজেলা শাখার আহ্বায়ক মাসুদুজ্জামান মাসুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক ইনছান ও আতিক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খোট্টাপাড়া ইউনিয়ন শাখার সভাপতি প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মর্তুজা মাহমুদ, চোপিনগর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, আমরুল ইউনিয়নের সাধারণ সম্পাদক খোরশেদ আলম বিপুল, প্রচার সম্পাদক মিলন, আশেকপুর ইউনিয়ন শাখার সভাপতি ইউসুফ আলী, মাদলা ইউনিয়ন সভাপতি এনামুল হকসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, আরফাত রহমান কোকো ছিলেন একজন নিরহংকার, মানবিক ও ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব। তার স্মৃতিকে ধরে রাখতে সমাজকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্রদল নেতাকর্মী ও খোট্টাপাড়া ইউনিয়নের সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।




