১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ধুনটে এমপি গোলাম মোহাম্মদ সিরাজের নির্দেশে অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট অভিযান, ড্রেজার জব্দ

spot_img

ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলা-য় ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। গোলাম মোহাম্মদ সিরাজ এমপির নির্দেশনায় মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর গ্রামে বাঙালি নদী থেকে বালু উত্তোলনের কার্যক্রম বন্ধ করা হয়।

অভিযোগ রয়েছে, স্থানীয় এক বিএনপি নেতা মাসুদ হোসেন তার সহযোগীদের নিয়ে ড্রামের নৌকা তৈরি করে তার ওপর ড্রেজার মেশিন স্থাপন করেন। পরে পাইপের মাধ্যমে নদীর পূর্ব তীরে বালু ফেলে তা ট্রাকে করে বিভিন্ন স্থানে বিক্রির প্রস্তুতি চলছিল।
স্থানীয়দের দাবি, এভাবে অবাধে বালু উত্তোলন চলতে থাকলে নদীর তীর ভাঙনের ঝুঁকি বাড়বে এবং ফসলি জমি বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি ভারী যানবাহনে বালু পরিবহনের ফলে গ্রামীণ সড়কেরও মারাত্মক ক্ষতি হতে পারে। তারা অবিলম্বে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুজ্জামান জানান, অভিযোগ পাওয়ার পরপরই মোবাইল কোর্ট পরিচালনা করে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দ করা হয় এবং পাইপ ভেঙে নষ্ট করা হয়। পাশাপাশি বিষয়টি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-কে অবহিত করা হয়েছে।
এছাড়াও চিকাশি ইউনিয়নের চাপড়া এলাকায় আরেকটি অবৈধ বালু উত্তোলন পয়েন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন রোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ