১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে পৌর মৎস্যজীবী লীগ নেতাকে কুপিয়ে গুরুতর জখম

spot_img

বগুড়ার শাজাহানপুরে পৌর মৎস্যজীবী লীগের আহ্বায়ক মো. ইলিয়াস শাহ (২৬) দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১ এপ্রিল) উপজেলার বেজোড়া ব্রিজসংলগ্ন চকলোকমান এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত ইলিয়াস শাহ একই এলাকার মৃত আব্দুল লতিফ শাহের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ ইলিয়াস শাহের ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর জখম হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিক ইকবাল সংবাদ বুলেটিনকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে তিনি জানান।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ