
বগুড়ার শাজাহানপুর উপজেলার সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান বুধবার (৮ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ.কে.এম আহসানুল তৈয়ব জাকির।বিশেষ অতিথি হিসেবে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক মো. আবু হাসান।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হারেজ উদ্দীন হারেজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাদের সাফল্য ও মঙ্গল কামনায় দোয়া করেন। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।




