২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ইউনুস আলী (৬২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ইউনুস আলী উপজেলার সাজাপুর গ্রামের শুকুর আলীর ছেলে। তিনি নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত উপসহকারী মেডিকেল অফিসার ছিলেন।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার বনানী এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিক ইকবাল জানান, ঘটনাস্থলেই ইউনুস আলী নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। তবে ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ