৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে সফর, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল খালেক জায়দার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
তিনি উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর পণ্ডিতপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় মাঝিড়া বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন আব্দুল খালেক জায়দার। পরে তাকে উদ্ধার করে প্রথমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) এ ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোররাত আনুমানিক ৪টার দিকে তিনি ইন্তেকাল করেন।

এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিক ইকবাল জানান, সড়ক দুর্ঘটনার বিষয়টি তার জানা নেই এবং এ ঘটনায় থানায় কেউ অবহিত করেনি।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ