২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে অনলাইন জুয়ার এজেন্ট খাদিজা গ্রেফতার, ডিভাইস উদ্ধার

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা (কালিতলা) এলাকায় অভিযান চালিয়ে এক অনলাইন জুয়ার এজেন্টকে আটক করেছে র‌্যাব-১২। এসময় জুয়ার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, দুটি স্মার্ট মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়।
শনিবার রাত ১০টার দিকে র‌্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি), বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
আটক খাদিজা খাতুন (২৯) শাজাহানপুর উপজেলার মাদলা এলাকার আব্দুল খালেকের মেয়ে।
র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন ডিভাইস ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনা করে আসছিলেন খাদিজা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রলোভন ও রেফারেন্স লিংকের মাধ্যমে সাধারণ মানুষকে অনলাইন জুয়ার প্ল্যাটফর্মে যুক্ত করা হতো।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি Enjoy247, VELKI Live ও PLAY25 নামের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে জুয়া পরিচালনার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।
র‌্যাব সূত্রে জানা যায়, Enjoy247 প্ল্যাটফর্মের দুটি এজেন্ট আইডিতে Polar Bear ক্রিপ্টোকারেন্সিতে ৬১৯ দশমিক ৩২ এবং ১ হাজার ৮৪ দশমিক ৩২ পিবিইউ ব্যালেন্স পাওয়া গেছে। একটি আইডিতে ৬৩৭ জন সদস্যের মধ্যে ১১ জন সক্রিয় ছিলেন। সেখানে মোট ২২ হাজার ৬৯৫টি লেনদেনের তথ্য পাওয়া যায়।
এছাড়া VELKI Live প্ল্যাটফর্মে ৭০ দশমিক ৭২ পিবিইউ ব্যালেন্স ও ২ হাজার ৮৪৬টি লেনদেনের তথ্য পাওয়া গেছে। PLAY25 প্ল্যাটফর্মে ৬৪৪ দশমিক ৫৭ মার্কিন ডলার ব্যালেন্স পাওয়া যায়। গত ২৪ ঘণ্টায় ওই আইডি থেকে ৪০২ মার্কিন ডলার মাস্টার এজেন্টকে পাঠানো এবং ১৪০ মার্কিন ডলার গ্রহণের তথ্যও মিলেছে।
পরে আটককৃতকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব জানিয়েছে, অনলাইন জুয়াসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ