২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই জিলহজ, ১৪৪৭ হিজরি

বগুড়ায় স্ত্রীকে কুপিয়ে হ*ত্যা করলো স্বামী

spot_img

বগুড়ায় ঈদের দিন স্ত্রীকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে স্বামী৷ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সারিয়াকান্দি উপজেলার নারচি গনকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতের নাম মিমি বেগম(২৬)৷ তিনি ওই এলাকার কাঠমিস্ত্রী রুবেল মন্ডল(৩০) এর স্ত্রী। এ ঘটনায় স্বামী রুবেলকে আটক করেছে পুলিশ।

এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আ ফ ম আসাদুজ্জামান।

 

পুলিশের এই কর্মকর্তা জানান, ধারালো চাকুর আঘাতে এক নারীর নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামীকে পুলিশ আটক করেছে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে৷ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে। আটক স্বামীকে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে৷

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ