
বগুড়া শাজাহানপুরে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৩০ মে) উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ সঞ্চালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মণ্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন ও আবু শাহীন সানী, যুববিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ূম, সহ-দপ্তর সম্পাদক রেজাউল, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, ছাত্রবিষয়ক সম্পাদক মশিউর রহমান রকি,উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ছোটন, মহিলা দলের সভানেত্রী কোহিনুর আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ হাসান, বিএনপি নেতা ইদ্রিস আলী, মোশারফ হোসেন, জানে আলম বাদশাহ, আব্দুল মান্নান, আবুল বাশার, শফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর প্রয়াত পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।




